নিজস্ব প্রতিনিধি, দিল্লি – এবার থেকে কোনও বিবাহিত হিন্দু মহিলার যদি উত্তরাধিকারী না থাকে, তাহলে তাঁর সম্পত্তির ভাগ পাবেন স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা। এমনটাই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। কারণ, হিন্দু মহিলাদের বিয়ের সময় বদলে যায় গোত্র।
সম্প্রতি ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকারী আইন (স্বামী-সন্তানহীন অবস্থায় হিন্দু মহিলা মারা গেলে এবং তাঁর কোনও উইল না থাকলে, সম্পত্তির উত্তরাধিকার শ্বশুরবাড়ির সদস্যদের)-কে চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়। সেই মামলায় সুপ্রিম কোর্টের বক্তব্য, “বিয়ের পর মেয়েদের দায়িত্বভার স্বামী এবং শ্বশুরবাড়ির। ফলে তাঁর সম্পত্তিতে অধিকার শ্বশুরবাড়ির।“
শুনানিতে বিচারপতি বি ভি নাগরত্ন জানান, “হিন্দু মেয়েদের বিয়ের সময় নাম বদলে যায়, গোত্র বদলে যায়। আমাদের ভালো লাগুক আর নাই লাগুক। গোত্র বদলে যায় কন্যাদানের সময়ই। দক্ষিণ ভারতের বহু জায়গায় সেটা বিয়ের সময় আলাদা ভাবে উদযাপনও করা হয়। হাজার হাজার বছর ধরে চলে আসা কোনও রীতিকে শুধু আইনের মাধ্যমে বদলে দেওয়া যায় না।“
তিনি আরও বলেন, “একজন বিবাহিত মহিলা তো বাবা বা ভাইবোনদের কাছে ভরণপোষণের টাকা চান না। আইন অনুযায়ী সেটা কাদের দিতে হয়? স্বামী, শ্বশুরবাড়ির সদস্য, সন্তানদের। কখনও তো খোরপোশ চেয়ে কোনও মহিলা ভাইয়ের বিরুদ্ধে মামলা করে না। সেটা তো স্বামীর বিরুদ্ধে করে। তাছাড়া স্বামীর পরিবার ছাড়া অন্য কাউকে সম্পত্তি দিতে চাইলে কোনও মহিলা উইল করে যেতেই পারেন।“
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের