নিজস্ব প্রতিনিধি, লাদাখ – উত্তাল লাদাখের জন্য দায়ী সোনম ওয়াংচুক। তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার গ্রেফতার করা হল দীর্ঘদিন ধরে লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলনকর্মী তথা বাস্তবের ‘র্যাঞ্চো’ সোনম ওয়াংচুককে। তাঁর বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল, “বহু নেতা সোনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, নেপালের জেন জি আন্দোলনের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করেছেন। সোনমের উস্কানিমূলক বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে একদল জনতা অনশনস্থল ত্যাগ করে হিংসাত্মক আন্দোলনে যোগ দেন। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের পাশাপাশি লেহ-এর সরকারি দফতরেও হামলা চালানো হয়েছে। এটা স্পষ্ট যে, সোনমের উস্কানিমূলক মন্তব্যের কারণেই জনতা প্রভাবিত হয়েছেন।“
লাদাখবাসীর দাবি, পূর্ণরাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে। এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে। লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। সমস্ত কিছুরই আশ্বাস দিয়েছিল কেন্দ্র। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে এবার বিক্ষোভের পথ বেছে নেন লাদাখবাসী। পুলিশ ও স্থানীয়দের খণ্ডযুদ্ধে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত ৭০।
লাদাখে ধর্মঘট ডাক দেয় লেহ অ্যাপেক্স বডির যুব শাখা। পুলিশ বাধা দিতে গেলে গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। ভাঙচুর চালানো হয় বিজেপি দফতরে। একাধিক পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, “লেহতে পাঁচ বা তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ। পূর্ব লিখিত অনুমোদন ছাড়া কোনও মিছিল, সমাবেশ বা পদযাত্রা করা যাবে না।“
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন