নিজস্ব প্রতিনিধি, দিল্লি – শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি পদে শপথগ্রহণ করলেন সিপি রাধাকৃষ্ণণ। দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন তিনি। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। ইস্তফা দেওয়ার পর প্রথমবার জনসমক্ষে এলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
এদিন সকাল ১০.১১ মিনিট নাগাদ রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন চন্দ্রপুরম পোন্নুসামী রাধাকৃষ্ণণ। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, আরও এক প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু সহ এনডিএ-র জোটসঙ্গীদের নেতারা। তবে উপস্থিত ছিলেন না বিরোধী দলের কোনও নেতা।
উল্লেখ্য, খাতায়কলমে এগিয়ে ছিলেন এনডিএ প্রার্থী। বাস্তবেও তাই হল। ৪৫২ টি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি পদে বসছেন সিপি রাধাকৃষ্ণণ। মাত্র ৩০০ টি ভোট পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং গোহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। তাৎপর্যপূর্ণভাবে পদ্ধতিগত ভুলের জন্য বাতিল হয়েছে ১৫ টি ভোট।
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের