নিজস্ব প্রতিনিধি, দিল্লি - জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল পোড়ানোয় এবিভিপি। এরপরই দশেরার মিছিলে পাথর ছোড়ার অভিযোগ উঠল। আহত একাধিক পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছে জেএনইউ ক্যাম্পাস।
এবিভিপির দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ সবরমতী টি পয়েন্টের কাছে দশেরার মিছিলে আচমকা পাথর ছোড়ার ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন পড়ুয়া। দশেরার মিছিলে হামলা চালিয়েছে AISA, SFI এবং DSF-এর মতো ছাত্র সংগঠনগুলি। বিশ্ববিদ্যালয়ের এবিভিপি প্রেসিডেন্ট মায়াঙ্ক পাঞ্চাল জানান, কেবল ধর্মীয় অনুষ্ঠানে নয়, বিশ্ববিদ্যালয়ের উৎসব এবং পড়ুয়াদের বিশ্বাসে আঘাত হানা হয়েছে।
তবে পাথর ছোড়ার ঘটনা অভিযোগ অস্বীকার করেছে আইসা। তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করে রাবণ দহন আয়োজন করেছিল এবিভিপি। এহেন আচরণ ইসলামোফোবিয়ার নিদর্শন। রাজনৈতিক স্বার্থের কথা ভেবেই এভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। ঘৃণার রাজনীতি কোনওদিন বরদাস্ত করবে না জেএনইউ।” উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় জেলবন্দি রয়েছেন উমর খালিদ, শারজিল ইমাম-সহ অনেকেই এখনও জেলবন্দি।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের