নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি – গত ১৭ জানুয়ারি হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পরই ‘কালিমালিপ্ত’ বন্দে ভারত স্লিপার। ঝাঁ-চকচকে ট্রেনের অন্দর ভর্তি আবর্জনায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও নজরে এসেছে কর্তৃপক্ষেরও।
শনিবার পরীক্ষামূলক যাত্রা করে হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটের বন্দে ভারত স্লিপার। এই ট্রেনের আধুনিক কোচ, উন্নত সুযোগ-সুবিধা তুলে ধরা হয় ভিডিওর মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের অন্দরে ছড়িয়ে রয়েছে প্লাস্টিকের প্যাকেট, চামচ ইত্যাদি। যাত্রীদের একাংশের এমন কাণ্ড দেখে হতবাক সকলে।
জনৈক এক ব্লগারের অভিযোগ, “একটা নতুন ট্রেন, আজ উদ্বোধন হয়েছে, তার এই অবস্থা করে ছেড়েছি আমরা! এটাই আমাদের সিভিক সেন্স।“ তিনি প্রশ্ন তুলেছেন, “এবার বলুন এটা রেলের গাফিলতি, সরকারের গাফিলতি নাকি যাত্রীদের গাফলতি?” ভিডিওর ক্যাপশানে ব্লগার লিখেছেন, “ট্রেন বিশ্বমানের হতে পারে, সিভিং সেন্স নয়।”
গোটা বিষয়টি খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ। রেলের এক আধিকারিক জানিয়েছেন, “রেলের সম্পত্তির পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব, এভাবে আবর্জনা ফেলে কোচ ময়লা করলে রেল ব্যবস্থা নেবে।”
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সকলকে বাড়িতে থাকার পরামর্শ মোদির
SIR প্রক্রিয়ায় করা মামলায় শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...