নিজস্ব প্রতিনিধি, দেরাদুন – চীনা নাগরিক সন্দেহে উত্তরাখণ্ডের দেরাদুনে ত্রিপুরার পড়ুয়াকে বেধড়ক মার। টানা ১৪ দিন লড়াইয়ের পর মৃত্যু হয়। হামলাকারীদের উদ্দেশ্যে শেষবার তিনি বলেছিলেন, “আমি ভারতীয়।“ এই ঘটনায় দেরাদুনের জেলা ম্যাজিস্ট্রেট এবং এসএসপিকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।
১৯৯৩ সালের মানবাধিকার সুরক্ষা আইনের ১২ ধারার অধীনে মামলাটি দেখছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগোর সভাপতিত্বে গঠিত একটি বেঞ্চ। অভিযোগ, ত্রিপুরার পড়ুয়াকে দেরাদুনে “বর্ণবাদী আক্রমণ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে” নির্মমভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত ৯ ডিসেম্বর। দেরাদুনের সেলাকুই এলাকায় স্থানীয় বাজারে গিয়েছিলেন অ্যাঞ্জেল চাকমার ও তাঁর ছোট ভাই মাইকেল চাকমা। এমবিএ-র ছাত্র অ্যাঞ্জেল। বয়স ২৪। অভিযোগ, সেখানে তাঁদের আটকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন ৬ জন যুবক। চাইনিজ বলে কটাক্ষ ও গালিগালাজ করা হয় তাঁদের। এরপরই দুই ভাইয়ের ওপর ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়।
অ্যাঞ্জেলের ঘাড় ও মেরুদণ্ডে আঘাত লাগে। গুরুতর আহত হয়েছেন মাইকেল। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়। দু’সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সমস্ত লড়াই থেমে গেল। মৃত্যু হয় অ্যাঞ্জেলের। আশঙ্কাজনক অবস্থা তাঁর ভাই মাইকেলেরও। শেষবার যুবকদের উদ্দেশ্যে অ্যাঞ্জেল বলেন, ”আমরা চীনা নই, আমরা ভারতীয়। সেটা প্রমাণ করতে আপনাদের কোন নথি দেখাতে হবে?” অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের