নিজস্ব প্রতিনিধি, জয়পুর – মঙ্গলবার গভীর রাতে ট্যাঙ্কারের সঙ্গে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। ভস্মীভূত হয়ে গিয়েছে ৭ টি গাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী, পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে যান রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া।
সূত্রের খবর, রদিন রাতে জয়পুর-অজমের হাইওয়ের ধারে দাঁড়িয়েছিল গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক। সেই সময় আচমকা পিছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় একটি তেলের ট্যাঙ্কার। এর জেরে আগুন লেগে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আহত হয়েছেন ট্যাঙ্কারের চালক সহ ৩ জন। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পলাতক ট্রাকের চালক ও খালাসিরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, “এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।“ জয়পুর-১ এর সিএমএইচও রবি শেখাওয়াত জানিয়েছেন, “দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের অবস্থা স্থিতিশীল।“ রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া জানিয়েছেন, “আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।“ কীভাবে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের