নিজস্ব প্রতিনিধি , পাটনা - ১০ বছরের বিবাহিত জীবনের পরেও কি এমন ঘটনা সম্ভব? শুধু যে ১০ বছরের বিবাহিত জীবন তা নয়, সংসারে রয়েছ ৪ সন্তান। এই সন্তানদের ফেলেই প্রেমিকের সঙ্গে নতুন জীবনের শুরু করলেন বিহারের এক বাসিন্দা। নেপথ্যে, তার নিজেরই স্বামী। সন্তানদের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়ে স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিলেন স্বামী। ঘটনাটি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর, বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জের গনগনিয়া গ্রামের বাসিন্দা শ্রবণের সঙ্গে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন পূজা। তার বাপের বাড়ির এলাকায় বাঁকা জেলায়। মাঝে মাঝে যখন বাবার বাড়িতে যেতেন ঠিক তখনই এক প্রতিবেশী যুবকের প্রেমে পড়েন পূজা। ওই যুবক প্রায়ই পূজার বাপের বাড়ির রাস্তা দিয়ে যাতায়াত করতেন। চোখে চোখ পড়ত, আবার কখনও মুচকি এসেছেন। সেখান থেকেই সম্পর্কের শুরু।
ঠিক এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পর ঘটনাটি যখন স্বামীর প্রকাশ্যে আসে তখন এক দৃষ্টান্তের পরিচয় দিলেন শ্রবণ বাবু। এমন ঘটনার পর মাথা ঠিক রাখতে না পেরে স্ত্রীকে খুন করার মত নিদর্শনও রয়েছে সাম্প্রতিককালে। তবে সেসব কিছুই না, বরং নিজেই এই সম্পর্ককে স্বীকৃতি দিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন। স্থানীয় পঞ্চায়েত ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দেন তিনি। কোনরকম হিংস্র পদক্ষেপ না নিয়ে এইভাবেই ৪ সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চান শ্রবণ।
শ্রবণ বলেছেন, "গত ১২ ই অক্টোবর করওয়া চৌথের ঠিক একদিন আগে পূজা আমায় সবটা বলে। ও জানায় দীর্ঘ ৫ বছর ধরে প্রেমিককে ভালবাসে। তার সঙ্গেই বাকি জীবন কাটাতে চায়। আমি ভেঙে পড়েছিলাম ঠিকই। তবে কি আর করব, এমন হবে ভাবিনি সত্যিই। কষ্ট হলেও পূজার এই ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবি। এরপর আমি আমার ৪ সন্তানকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলি।"
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের