নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বনমালীপুরের সদর দফতরে পৌঁছাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেও, দলের জেদের মুখে শেষ পর্যন্ত পুলিশ তাদের গাড়ির ব্যবস্থা করতে বাধ্য হয়। এর মধ্যেই দলের পক্ষ থেকে ত্রিপুরা পুলিশের সামনে দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে।
সূত্রের খবর, বুধবার ত্রিপুরার বনমালীপুরে তৃণমূল কংগ্রেসের ছয় সদস্যের প্রতিনিধি দল পৌঁছানোর সময় বিমানবন্দর থেকে শহরে গমন করতে দীর্ঘসময় গাড়ি না পাওয়ায় তারা হেঁটে যাত্রা শুরু করেন। দলের জেদ এবং দৃঢ় মনোভাবের কারণে শেষ পর্যন্ত পুলিশ তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে। প্রতিনিধিদল বনমালীপুরে পৌঁছে ত্রিপুরা পুলিশের ডিজি অনুরাগ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিজেপি দুষ্কৃতীর ভাঙ্গা তৃণমূল কার্যালয় থেকে সাংসদ সায়নী ঘোষ বলেন, 'ত্রিপুরায় পা রাখলেই রাজনৈতিক চাপে পড়তে হয়। আমাদের ত্রিপুরায় থাকা নিয়ে বিজেপির যদি কোনো সমস্যাই না থাকে তাহলে মাত্র ৬ জনের প্রতিনিধি দলকে বিমানবন্দরে নামতেই তাদের আটকানো হচ্ছে। পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে লজ্জাজনক। তার জন্য আমাদের মাননীয় দুঃখ প্রকাশ করেছেন এবং খগেন মুর্মুর সঙ্গে সাক্ষাৎও করেছেন।'
তৃণমূল সাংসদ আরও বলেন, ' আজ আমাদের ত্রিপুরায় যেই সমস্যার সম্মুখীন হতে হল তাতে বলতে বাধ্য হচ্ছি ত্রিপুরায় গণতন্ত্র শেষ। ৩৬৫ দিনের মধ্যে ৩৬০ দিনই ত্রিপুরার নেতারা কলকাতায় আসেন সেখানে তাদের পুরোপুরি সুরক্ষা দেওয়া হয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে আমাদের হেনস্থার মুখে পড়তে হয়েছে।'
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের