নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক শিবির। ‘রণসংকল্প যাত্রার' মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রূপরেখা কার্যত স্পষ্ট করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু প্রচারসভায় সীমাবদ্ধ না রেখে, রাজ্য রাজনীতির নীতিনির্ধারণী ঘোষণার মঞ্চে পরিণত করলেন অভিষেক।
পুরুলিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান, তেমনই ভোটের মুখে রাজ্যবাসীর উদ্দেশ্যে একাধিক বড় আশ্বাস ও সময়সীমাবদ্ধ প্রতিশ্রুতি দেন। তিনি স্পষ্ট করেন, মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের রাজনীতির মূল লক্ষ্য এবং উন্নয়ন ও সামাজিক সুরক্ষার প্রশ্নে কোনও আপস হবে না।
একইসঙ্গে, এদিন দলের অন্দরের অসন্তোষ ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও কড়া বার্তা দেন অভিষেক। স্থানীয় নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, 'তৃণমূলের কোনও স্থানীয় পদাধিকারী যদি বিরূপ আচরণ করেন, এক ডাকে আমাকে জানাবেন। তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু তার জেরে আপনারা দল থেকে মুখ ফিরিয়ে নেবেন না।'
সভা থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকনির্দেশও দিয়ে দেন তৃণমূল সাংসদ। তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচনে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে আরও একবার ক্ষমতায় আনার জন্য।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের