নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিগ বস ১৯ শের জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা গৌরব খান্না। তবে এবার তার কাজ বা শো নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। একটি সেলিব্রেশন পার্টির ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের একাংশ তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলাকে কটাক্ষ করতে শুরু করেন। তবে এই ট্রোলিংকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ গৌরব।

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। দীর্ঘদিন ধরেই তারা টেলিভিশনের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত। বিগ বস ১৯ শের জয়ের পর গৌরব খান্নার সাফল্য উদযাপন ঘিরেই একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা। বন্ধু সহ পরিচিতদের সঙ্গে স্বাভাবিকভাবেই নাচতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ নেতিবাচক মন্তব্য করেন। তবে এই সমালোচনাকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন গৌরব খান্না।

গৌরব খান্না জানিয়েছেন, "আমি নিজে খুব একটা নাচ গান করিনা, কিন্তু আকাঙ্ক্ষা বরাবরই প্রাণবন্ত ও হাসিখুশি মানুষ। তার এই স্বভাবের জন্যই তাকে ভালোবেসেছি আর বিয়ে করেছি। এইসব ট্রোলিংকে আমি কখনোই গুরুত্ব দিই না। সোশ্যাল মিডিয়ার কিছু নেতিবাচক মন্তব্য আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব ফেলতে পারবে না। বরং আমি আমার স্ত্রীর পাশে সবসময় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবো।"
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২২ বছরের এই অভিনেত্রী
ছোটপর্দায় নতুন ধারাবাহিকের ভিড়
এখন শুধু অভিনেতা নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...