নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ে হামলার ঘটনা ব্যাপক শোরগোল ফেলে। নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আইনের শাসন শূন্য থাকা অভিযোগ তুলে, তৃণমূলের প্রতিনিধি দল বৃহস্পতিবার আগরতলা থানায় অভিযোগ দায়ের করে এবং রাজ্যপালের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে নালিশ জানায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, কুণাল ঘোষ, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল ও সুদীপ রাহা। তারা অভিযুক্তদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন এবং অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা লোহার রড, লাঠি ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে, পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
এই নিয়ে সমাজ মাধ্যমে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, ' এই ঘটনা এক সুপরিকল্পিত হিংসা এবং বিজেপির আশ্রয়ে সংঘটিত। উদ্দেশ্য ছিল দলের কার্যক্রম ব্যাহত করা এবং নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। অভিযোগে আরও বলা হয়েছে, ত্রিপুরায় বিজেপি শাসনে আইনের শাসন নেই, এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।'
থানা থেকে বের হয়ে তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে যান এবং রাজ্যপালের সচিবের সঙ্গে দেখা করে অভিযোগ জানান। সেখানে তারা বলেন, দলের সদর দফতরে যে ভাঙচুর হয়েছে এবং নেতাকর্মীদের হেনস্থা করা হয়েছে, তা স্পষ্ট করে দেখাচ্ছে রাজ্যে রাজনৈতিক সহিংসতার বাড়বাড়ন্ত।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের