নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিমানের মতন ট্রেনেও এবার যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত ভাড়া। এবার থেকে ট্রেনে নির্দিষ্ট পরিমাণের বেশি মালপত্র নিয়ে উঠলে দিতে হবে অতিরিক্ত ভাড়া। শীঘ্রই সারা দেশে চালু হতে চলেছে এই ব্যবস্থা।
সূত্রের খবর, এতদিন বিমানে যাত্রার সময় অতিরিক্ত লাগেজের জন্য যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হত। কিন্তু ট্রেনে এমন নিয়ম থাকলেও তা কার্যকর হয়নি। ফলে ট্রেনে লাগেজ রাখা নিয়ে যাত্রীদের মধ্যে প্রায়ই অশান্তির ঘটনা ঘটত। এবার সেই সমস্যা মেটাতে উদ্যোগী হল রেল কর্তৃপক্ষ। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনে নির্দিষ্ট ওজন পর্যন্ত মালপত্র নেওয়ার নিয়ম আগে থেকেই ছিল। তবে যাত্রীরা তা মানতেন না। এবার থেকে প্রত্যেক যাত্রীর লাগেজ স্ক্যান করা হবে। নিয়ম ভাঙলেই করা হবে জরিমানা।
রেলের নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাস যাত্রী সর্বোচ্চ ৭০ কেজি মাল বহন করতে পারবেন। এসি টু টায়ারে ৫০ কেজি, এসি থ্রি টায়ার ও স্লিপার ক্লাসে ৪০ কেজি ও সাধারণ কামরায় সর্বাধিক ৩৫ কেজি মালপত্র বহন করা যাবে। নির্দিষ্ট সীমার বেশি মালপত্র বহন করলে যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত ভাড়া। এছাড়া, চলাচলের জায়গা আটকালে তাতেও জরিমানা দিতে হবে।
রেলের এই নিয়ম এনসিআর জোনের মধ্যে প্রধান রেলওয়ে যেমন - প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, টুন্ডলা, আলিগড় জংশন এবং ইটাওয়াতে কার্যকর হবে। যদি ইতিবাচকমূলক ইঙ্গিত পাওয়া যায় তাহলে শীঘ্রই তা সমগ্র ভারতে শুরু করা হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের