নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - নির্বাচনের আগে রেলপথের বেহাল অবস্থা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়েছে। শাসক শিবির এই পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করলেও, পাল্টা অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তবে প্রতিশ্রুতি বা দোষারোপের বাইরে বাস্তব সমাধানের অপেক্ষায় রয়েছেন নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে হাওড়া যাওয়া এই লাইনে প্রতিদিন হাজার হাজার মানুষ নির্ভর করেন ট্রেন পরিষেবার ওপর। কিন্তু গত ৫-৬ বছর ধরে ট্রেনের নির্ধারিত সময়সূচি কার্যত অচল। ৫-১০ মিনিট নয়, ঘণ্টার পর ঘণ্টা দেরি যেন নিয়মে পরিণত হয়েছে। একাধিকবার প্রতিবাদ হলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ।

বুধবার শহরে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিষয়টি সামনে আনেন তিনি। সরাসরি নিশানা করেন বিজেপির দিকে। একইসঙ্গে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন।
এদিন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, 'রাত ১০টার ট্রেন গভীর রাতে ঢোকে, সকাল ৬টার ট্রেন বেলা ১০টায় গন্তব্যে পৌঁছায়। এরকমভাবে চলতে পারে না, মানুষের সময়ের দাম আছে। ভোটের ফল ঘোষণার ৩ মাসের মধ্যেই এখান থেকে ২০ জন প্রতিনিধি দল নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হবে'।
অন্যদিকে রাজ্যে বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, 'সরকারি বা বেসরকারি কাজের জন্য জমি অধিগ্রহণের কাজ করতে হয় রাজ্যে সরকারকে। যা শাসক দল করছে না। রেললাইন হোক বা হাইওয়ে ব্রিজ, সব ক্ষেত্রেই জমি জট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে'।
এ প্রসঙ্গে পূর্ব রেলের প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান, 'যেসব প্রকল্পে জমি অধিগ্রহণের বিষয় থাকে, সেখানে দেরি হলে কাজ আটকে যায় সেটা ঠিকই। তবে এ ক্ষেত্রে ট্রেন দেরির সঙ্গে জমি সমস্যার সরাসরি তেমন কোনও সম্পর্ক নেই'।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের