নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বুধবার থেকে ভারতের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে। শুল্ক বিবাদ নিয়ে ভারত-আমেরিকার মধুর বন্ধুত্ব তলানিতে গিয়ে ঠেকেছে। এর মাঝেই আমেরিকার সঙ্গে চুক্তির পথে ভারত। মার্কিন সংস্থার সঙ্গে যুদ্ধবিমানের ইঞ্জিন কেনার জন্য চুক্তি হতে চলেছে বলে সূত্র মারফৎ খবর।
সূত্রের খবর, বায়ুসেনায় যুদ্ধবিমানের ঘাটতি পূরণের জন্য ৮৩ টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়েছে। মার্কিন সংস্থার সঙ্গে এক বিলিয়ন ডলারের চুক্তি হতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল)। ইতিমধ্যেই মার্কিন সংস্থা জিই-র থেকে ৯৯ টি জিই-৪০৪ ইঞ্জিন কেনার চুক্তি হয়ে গিয়েছে হ্যালের।
মার্কিন সংস্থার সঙ্গে নতুন করে ১১৩ টি যুদ্ধবিমানের ইঞ্জিন কেনার চুক্তি হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ১১৩ টি ইঞ্জিনের জন্য আলোচনা প্রায় শেষের দিকে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি হয়ে গেলেই প্রতি মাসে ২ টি করে ইঞ্জিন সরবরাহ করবে মার্কিন সংস্থা জিই।
বায়ুসেনার দেওয়া বরাত অনুযায়ী, ২০২৯-৩০ সালের মধ্যে ৮৩ টি তেজস যুদ্ধবিমানের প্রথম ব্যাচ ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। এরপর ২০৩৩-৩৪ সালের মধ্যে ৯৭ টি বিমান সরবরাহের কথা রয়েছে হ্যালের।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের