নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারতের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করার পরই ‘রক্তাক্ত’ হয়েছিল শেয়ার বাজার। এই আবহে জিএসটি কাঠামো পরিবর্তন করতেই চাঙ্গা শেয়ার বাজার। তাহলে কি ট্রাম্পের শুল্কবাণের মারণাস্ত্র নেক্সট জেনারেশন জিএসটি?
বৃহস্পতিবার সকালে বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই সেনসেক্স ৭০০ পয়েন্ট লাফিয়ে পেরিয়ে যায় ৮১ হাজার পয়েন্টের গণ্ডি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৫৬ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৮৭০ পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করছে। পাশাপাশি ১৬ টি গুরুত্বপূর্ণ সেক্টরের অধিকাংশই লাভে চলছে।
বুধবার ছিল ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে মধ্যবিত্তের সুবিধার্থে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। বদলে ফেলা হচ্ছে জিএসটি কাঠামো। জিএসটিতে ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে ৫ শতাংশ ও ১৮ শতাংশের স্ল্যাব করা হয়েছে। যদিও বিলাসবহুল পণ্য ও তামাকজাত পণ্যে থাকবে ৪০ শতাংশ জিএসটি। আবার জীবনদায়ী ওষুধ-জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহার করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন হারে জিএসটি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ১ ঘণ্টার মধ্যে একধাক্কায় সেনসেক্স প্রায় ৬০০ পয়েন্ট নেমে গিয়েছিল। ৮০ হাজার ৩০০ পয়েন্টের আশেপাশে ট্রেড করতে থাকে সেনসেক্স। ঠিক তেমনই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি নেমে যায় ৫০ পয়েন্ট। ২৪ হাজার ৫৮০ পয়েন্টের আশেপাশে ট্রেড করা শুরু করে। শুধু তাই নয়, ১৬ টি গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে ১৪ টিতেই লোকসানে চলে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের