নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গে বিজেপি জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে এক ঐতিহাসিক পরিবর্তনের নজির গড়েছে গেরুয়া শিবির। তৃণমূলকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে প্রথমবার নবান্ন দখলের পথে গেরুয়া শিবির। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই জয়কে ‘ঐতিহাসিক ও নির্ণায়ক’ বলে অভিহিত করে এই বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
সূত্রের খবর, বাংলায় এই জয়ের নেপথ্যে কেন্দ্রীয় নেতৃত্বের নিখুঁত রণকৌশল কাজ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদি ১৯টি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৯টি জনসভা করেছিলেন। বিশেষ করে ভোটের শেষ পর্বে অমিত শাহের ১৮ দিনের মাটি কামড়ে পড়ে থাকা, সুনীল বনসল ও ভূপেন্দ্র যাদবের নির্বাচনী পরিকল্পনা এই জয়কে সুনিশ্চিত করেছে।
এছাড়াও ঘরের মাঠ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ও নন্দীগ্রামসহ দুই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর জয় ঘাসফুল শিবিরের পতনকে আরও ত্বরান্বিত করেছে। জয়ের পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনা চালু করা হবে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই আবহে মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানিয়েছেন যে, ভারতের প্রধানমন্ত্রীর এই সাফল্যে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত উচ্ছ্বসিত।
বাংলার এই ঐতিহাসিক পরিবর্তন নিয়ে উচ্ছ্বসিত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, মোদিজির প্রতি মানুষের অগাধ বিশ্বাস ও অমিত শাহের নিখুঁত রণনীতির কারণেই এই জয় সম্ভব হয়েছে। পাহাড় থেকে সাগর-সর্বত্রই পদ্ম শিবিরের এই উত্থান বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করল।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের