নিজস্ব প্রতিনিধি , তামিলনাড়ু - দীর্ঘ জল্পনার অবসান। টানা দুদিনের রাজনৈতিক দরকষাকষির পর মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা কার্যত পরিষ্কার হয়ে গেল অভিনেতা-রাজনীতিক বিজয়ের। বাম দল এবং ভিসিকের সমর্থন পাওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলল তার দল টিভিকে। ফলে তামিল রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে শীঘ্রই।
এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল টিভিকের উত্থান। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে বিজয়ের দল। টিভিকে জেতে ১০৮টি আসনে। তবে বিজয় নিজে দুটি কেন্দ্র থেকে জেতায় কার্যকর সংখ্যা দাঁড়ায় ১০৭। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। প্রথমে জাতীয় কংগ্রেস পাঁচ বিধায়কের সমর্থন ঘোষণা করে। কিন্তু তারপরও সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও পাঁচ আসনের প্রয়োজন ছিল।
আর তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। ডিএমকে-এআইএডিএমকে সমীকরণের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা ভেস্তে যায়। জানা যায়, শেষ মুহূর্তে এগিয়ে আসে বাম শিবির। সিপিএমের দুই, সিপিআইয়ের দুই এবং ভিসিকের দুই বিধায়ক সমর্থনের সিদ্ধান্ত নেন। ফলে জোটের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১৮-এ, যা সরকার গঠনের ম্যাজিক ফিগার।
জানা গেছে, সমর্থনের বিনিময়ে কংগ্রেস পেতে পারে দুটি মন্ত্রক। বাম দলগুলির জন্যও থাকছে গুরুত্বপূর্ণ দফতর। ভিসিকেও একটি মন্ত্রিত্ব পেতে চলেছে বলে সূত্রের খবর। তাৎপর্যপূর্ণভাবে, এই প্রতিটি দল এতদিন ডিএমকে জোটের শরিক ছিল। ফলে তামিল রাজনীতিতে এই সমীকরণ বদলকে বড় রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের