নিজস্ব প্রতিনিধি, কারাকাস – শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। বেডরুমে ঢুকে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। যদিও ট্রাম্পের হুমকিতে আমেরিকার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলা।
ট্রাম্পের মতে, "যদি রড্রিগেস মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেন, তা হলে তাঁকে মাদুরোর থেকেও বড় মূল্য দিতে হতে পারে। যদি তারা আচরণ ঠিক না করে, তাহলে আমরা ভেনেজুয়েলার ওপর দ্বিতীয় হামলা চালাব। আমেরিকা আরেকটি অভিযানের জন্য প্রস্তুত আছে তবে আশা করা হচ্ছে যে এটির প্রয়োজন হবে না।”
এরপরই সোশ্যাল মিডিয়ায় ডেলসি রড্রিগেজ লিখেছেন, “আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি করাই আমাদের অগ্রাধিকার। পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য আমেরিকার সরকারকে আহ্বান জানাচ্ছি আমরা।”
গত শনিবার রাতে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, “যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত ভাবে কাউকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসানোর সুযোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব। আপাতত আমরা অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাই না। দীর্ঘ সময় ধরে এখানে যে পরিস্থিতি ছিল, এখনও সেই অবস্থা রয়েছে। তাই আমরা দেশ চালাব।“
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...