নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিলাসবহূল দুনিয়ার যুগে নস্টালজিয়া বিষয়টা শুধুই একটা শব্দ। আগে প্রেক্ষাগৃহ বিষয়টাই ছিল মানুষের কাছে স্বপ্নের মত। তবে কয়েক বছর ধরে ফ্ল্যাট বাড়ির মতই সিনেমা হলগুলিও নতুন আকারে সজ্জিত হচ্ছে। যেখানে থাকছে সুবিধের পর সুবিধে। সেখানেই মার খাচ্ছে শহরের বুকের একসময়ের নামকরা প্রেক্ষাগৃহগুলি। বন্ধ হওয়ার সম্ভাবনা তুঙ্গে প্রিয়া, স্টার থিয়েটারের।
সূত্রের খবর , গত দুদিন ধরে বন্ধ স্টার থিয়েটার ও প্রিয়া সিনেমা হল। চলতি বাংলা ছবিগুলি একেবারেই দর্শক টানতে পারছেনা হলগুলিতে।সিনেমা হলে মাছি তাড়াতে হচ্ছে প্রেক্ষাগৃহ কর্মীদের। শো চালু হলে দেখা যাচ্ছে মেরেকেটে দু’-পাঁচজন বসে। সবদিক বিবেচনা করে তাই প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবারও বন্ধ থাকবে বিনোদিনী থিয়েটার। একমাত্র মিনার হলটি এখন চালু। তাও সেখানে চলছে মাত্র দুটি করে শো। হল মালিকদের মতে এমন অবস্থায় হল বন্ধ রাখাই ভাল। সবথেকে বড় বিষয় বিনোদিনী থিয়েটারের পথে হাঁটবে বাকি হল মালিকরা।
এখন হিন্দি ছবির থেকেও বাংলা ছবিকে আগে প্রাধান্য দিতে হবে।বিনোদিনী হলের একটি তথ্য অনুসারে , সম্প্রতি একটি বাংলা সিনেমায় ফার্স্ট ডে ফার্স্ট শোতে দর্শক হয়েছিল হাতেগুনে জনা পঁয়ত্রিশ। পরের শোতে মাত্র একজন ছিলেন হলে। প্রাইম টাইমে বাংলা ছবি চালাতে গিয়ে নাকানিচুবানি খাচ্ছেন হলের মালিকরা। তবে শেষমেষ সাময়িক বন্ধ নাকি একবারেই শাট ডাউন , সেটাই সময়ের অপেক্ষা।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের