নিজস্ব প্রতিনিধি , রোমা - ইতালির ইতিহাসে অন্যতম বড় সাফল্য টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন। ভারতে আসার টিকিট পেয়েছেন চারবার বিশ্বজয়ী ফুটবল দেশটি। তবে এবার যুদ্ধ ক্রিকেটের। শক্তির দিক থেকে পিছিয়ে থাকলেও বেশ বড় চমক দিল ইতালি। বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা হয়ে গেল। যেখানে চর্চা শুরু হয়েছে তাদের অধিনায়ককে নিয়ে।
সূত্রের খবর , ৪২ বছর বয়সী প্রাক্তন হকি তারকার ওয়েন ম্যাডসেনের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে চলেছে ইতালি। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই তারকা ৩৯টি ম্যাচ খেলছেন। ২০০৬ সালে কমনওয়েলথ গেমস , হকি বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন। ২০১০ সালে হকি কোচিং শুরু করেন। ডার্বিশায়ারের হয়ে কাউন্টি খেলেন তিনি। দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাছাড়াও ২৫৩টি প্রথম শ্রেণির ম্যাচ, ১১৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য , ইতালিতে প্রথক ক্রিকেটের খোঁজ মেলে ১৭৯৩ সালে। নেপলস বন্দরে যাত্রাবিরতির সময় এক জাহাজের নাবিকরা ক্রিকেটে অংশ নেন। এরপর ১৯ শতকের শেষের দিকে, বেশ কয়েকটি অ্যাসোসিয়েশনসহ ক্লাব গঠিত হয়। তার মধ্যে অন্যতম ছিল এসি মিলান। তখন ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট খেলাও হত। যদিও ধীরে ধীরে ফুটবলের জনপ্রিয়তার কাছে হার মানে ক্রিকেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জনপ্রিয়তা পেতে শুরু করে ক্রিকেট। এরপর ১৯৯৫ সালে আইসিসি’র সহযোগী সদস্য হয় ইতালি। যদিও ১৯৮৪ সাল থেকে তাদের আইসিসি অনুমোদিত একটা ক্রিকেট দলও ছিল।
ইতালির বিশ্বকাপ দল -
ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটরক্ষক), জিয়ান পিয়েরো মিদে, জাইন আলি, আলি হাসান, ক্রিশ্চিয়ান জর্জ, অ্যান্থনি মোস্কা, হ্যারি মানেন্তি, জাস্টিন মোস্কা, বেঞ্জামিন মানেন্তি, সৈয়দ নকভি, জশপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রেকা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের