নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে আসছে। দুর্গাপুর ও উলুবেড়িয়ার পর ফের চিকিৎসক পরিবারের সদস্যের উপর হামলার ঘটনা গাইঘাটায়। মঙ্গলবার রাতে চিকিৎসকের মাসতুতো বোনকে কটূক্তি ও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে কয়েকজন স্থানীয় যুবকের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে গাইঘাটার চাঁদপাড়া এলাকায় ঠাকুর দেখতে বেরিয়েছিলেন চিকিৎসক সুমন সাহার মাসতুতো বোন অংশুমিতা পাল ও তার বন্ধু। অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূর যেতেই কয়েকজন যুবক তাদের উদ্দেশ্যে কটূক্তি করতে শুরু করে। প্রতিবাদ জানাতেই দুষ্কৃতীরা তাদের মারধর করে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন অংশুমিতার দাদা চিকিৎসক সুমন সাহা। বোনকে রক্ষা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন চিকিৎসক নিজেও। ডাঃ সুমন সাহা পেশায় মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। চিকিৎসকের পক্ষ থেকে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়েছে। ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
চিকিৎসকের অভিযোগ, ওই যুবকেরা দল বেঁধে রীতিমতো চড়াও হয়। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থা করা উচিত। এই নৈরাজ্য শেষ হওয়া উচিত। অকারণে তাদের মারধর করেছে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের