নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুই দলই খেলায় ছিল। পিছিয়ে পড়েও খেলায় ফেরে ভারত। নেপথ্যে , কুলদীপ যাদব। তিন উইকেট নিয়ে দলকে খেলায় রাখেন তিনি। তবে দ্বিতীয় দিন লাঞ্চের আগে অবধি ম্যাচের দখল রইল দক্ষিণ আফ্রিকার হাতে। মধ্যাহ্নভোজের পূর্বে ৭ উইকেটের বিনিময়ে ৪২৮ রানে প্রোটিয়া শিবির।
প্রথম দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৪৭ রানে দক্ষিণ আফ্রিকা ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শুরু থেকেই সমস্যায় ছিল ভারত। মুথুসামি, কাইল ভেরেনির উইকেট তোলার রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা। অর্ধ শতরানের কিছুটা আগে জাদেজাকে এগিয়ে মারতে গিয়ে স্টাম্প আউট হন ভেরেনি। ৪৫ করেন তিনি। এখান থেকে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও ব্যর্থ ভারত।
ব্যাটে নেমে আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন পেসার মার্কো জানসেন। বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়েছেন। সামনে বল পরলেই তুলে মারছেন। মুথুসামিকে ভরসা যোগান। নিজে অর্ধ শতরান করেন। অন্যদিকে প্রথম টেস্ট শতরান করেন মুথুসামি। ৫৭ বলে ৫১ রানে খেলছেন জানসেন। মুথুসামি খেলছেন ১০৭ রানে। ১০ টি চার সহ ২ টি ছক্কা মারেন তিনি।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। জসপ্রীত বুমরার বলে এইডেন মার্করামের ক্যাচ ফেলেন কেএল রাহুল। যদিও ৩৮ রানে বুমরার বলে সাজঘরে ফেরেন। এরপর রায়ান রিকলটনকে ফেরান কুলদীপ যাদব।
এরপর মাঝখানে বেশ কিছুক্ষণ স্টাবস বাভুমার পার্টনারশিপে নাজেহাল হয়ে পরে ভারত। স্টাবসকে ৪৯ রানে ফেরান কুলদীপ যাদব। ৪১ রানে বাভুমাকে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর টনি ডে জর্জিকে ফিরিয়ে দেন মহম্য সিরাজ। মুলডার করেন ১৩ রান। তার উইকেটও ঝুলিতে ভোরেন চায়নাম্যান।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের