নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম ইনিংসে ১৫৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নেপথ্যে জাসপ্রিত বুমরা। এছাড়াও দাপট দেখিয়েছেন কুলদীপ , সিরাজরা। জবাবে ব্যাটে নেমে ১৮৯ রানে শেষ হয়ে যায় ভারত। ৪ উইকেট নিয়েছেন হার্মার। ৩ টি পেয়েছেন মার্কো জানসেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ভীষণই শোচনীয় অবস্থা অতিথি শিবিরের। দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেটের বিনিময়ে ৯৩ রানে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট রবীন্দ্র জাদেজার।
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমেই সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। রিকোলটনকে ফেরত পাঠান কুলদীপ। এরপর মার্করামকে সাজঘরের রাস্তা দেখান জাদেজা।এরপর বাভুনা একাই লড়াই চালান। অন্যপ্রান্ত থেকে উইকেট নিতে থাকেন জাদেজা। একের পর এক ব্যাটারক তুলতে থাকেন জাদেজা। অন্যদিকে সঙ্গ দেন কুলদীপ , অক্ষর। কুলদীপ পেয়েছেন ২ টি উইকেট। অক্ষর পেয়েছেন ১ টি। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের আগেই হতে পারে ম্যাচের ফয়সালা।
প্রথম ইনিংসে জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ২০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৩৭ রান তোলে ভারত। জসওয়াল জনসেনের শিকার হয়ে প্যাভলিয়নে ফেরত যান। সাজঘরে কেএল রাহুল। ৩৯ রানে ফিরেছেন তিনি। মহারাজের ঘূর্ণিতে পরাস্ত রাহুল। শুভমন গিল রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে আর ব্যাটে নামতে পারেননি। আক্রমাত্মক খেলতে গিয়ে আউট হন পন্থ। বসচের শিকার হয়ে ২৭ রান করেন। জাদেজাকে ২৭ রানে ফিরিয়ে দেন হার্মার। এরপর জুরেল , অক্ষরকেও তুলে নেন তিনি। মার্কো জানসেন ৩ , হার্মার নিয়েছেন ৪ উইকেট।
ব্যাটে নেমে শুরুটা ভাল করে মার্করাম , রিকলটন। এরপর ৫৭ রানে তাদের জুটি ভাঙেন বুমরা। মার্করামকেও সাজঘরে ফেরান বুমরা। রিকলটন করেন ২৩ রান। মার্করাম করেছেন ৩১। এরপর দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান কুলদীপ যাদব। তার ঘূর্ণিতে পরাস্ত হন বাভুমা। বর্তমানে পিচে রয়েছেন টনি ডে জর্জি , ওয়াইন মুলডার। আপাতত স্থিতিশীল অংশীদারিত্ব করেছেন তারা। মুলডার ২২ , জর্জি ১৫ রানে অপরাজিত।
লাঞ্চের পর মুলডারকে বুঝে নেন কুলদীপ যাদব। এরপর জর্জিকে ফেরান বুমরা। এরপর ভেরেনি ও স্ট্যাবসের মধ্যে কিছুটা অংশীদারিত্ব হলে সেটা ভেঙে দেন সিরাজ। ভেরেনি কে ফেরান তিনি। এরপর জানসেনকেও ফেরত পাঠান মিয়া ভাই। হারমার, মহারাজকে ফেরান বুমরা। করবিন বসের রূপে একটি উইকেট পান অক্ষর প্যাটেল।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের