নিজস্ব প্রতিনিধি, রাঁচি – মঙ্গলবার সকালে রাঁচির এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে টাকার পাহাড়। তল্লাশি চালিয়ে ৯০০ কোটি টাকার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ৩ রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
সূত্রের খবর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের (সিএ) নাম নরেশকুমার কেজরিওয়াল। রাঁচির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওঠে। নামে-বেনামে তাঁর পরিবারের একাধিক সদস্যের বিপুল সম্পত্তি রয়েছে রাঁচি, মুম্বই, সুরাটের একাধিক ঠিকানায়।
সিএ নরেশকুমার কেজরিওয়ালের বিরুদ্ধে আর্থিক তছরুপ, বিদেশি মুদ্রা আইন, আয় বহির্ভূত সম্পত্তির মামলা করা হয়। সেই মামলার তদন্তের ভার যায় ইডির হাতে। এরপরই তল্লাশি অভিযান চালায় ইডি। প্রাথমিক তদন্তে অনুমান, ৯০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে সিএ নরেশকুমার কেজরিওয়ালের।
ইডি সূত্রে খবর, সংযুক্ত আরব আমিরশাহি, নাইজেরিয়া এবং আমেরিকায় বেনামে একাধিক সম্পত্তি রয়েছে সিএ নরেশকুমার কেজরিওয়ালের। ১৫০০ কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...