নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - তিন মাস আগে ধর্ষণ করে খুন করা হয় তরুণীকে। ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।এরপর তদন্ত চলাকালীন গত ১লা ডিসেম্বর উত্তরপ্রদেশের হাপুর জেলায় ৯ নম্বর জাতীয় সড়কের কাছে আখক্ষেতের ভিতর এক স্যুটকেস থেকে কঙ্কাল উদ্ধার করা হয়। এরপরই সেই সূত্র ধরে দম্পতির আসল রহস্য খুঁজে বার করল পুলিশ।
সূত্রের খবর , মৃত যুবতী ঝাড়খণ্ডের সিমদেগা জেলার বাসিন্দা। স্যুটকেসে কঙ্কাল উদ্ধার হওয়ার পরই খুনের ঘটনা বলে সন্দেহ হয় পুলিশের। পরিচয় জানার পরই অভিযুক্তদের খোঁজ শুরু হয়। এরপর একাধিক সূত্র ধরে অভিযুক্ত অঙ্কিত কুমার সহ তাঁর স্ত্রী কালিস্তা ওরফে কালীকে গ্রেফতার করা হয়। একটি ভয়ানক চক্র চালাতেন তারা। গ্রাম থেকে দরিদ্র ও অসহায় মেয়েদের কাজের টোপ দিয়ে দিল্লি-এনসিআরে নিয়ে এসে শোষণ করা হত। সেই শোষণের শিকার হয়েই মৃত্যু হয় যুবতীর।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে , কাজের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীকে দিল্লি আনার পর তাঁকে যৌন নির্যাতন করতেন অঙ্কিত। এমনকি, ভিডিও করে ব্ল্যাকমেলও করা হত। পুলিশের কাছে মুখ খুললে ভিডিও ভাইরাল করে দেওয়া সহ খুনের হুমকি দিতেন তারা। এরপর গত ২৭শে আগস্ট রাতে যুবতীর সঙ্গে অশান্তির জেরে লাঠি দিয়ে পিটিয়ে তাকে খুন করা হয়।
খুন করার পর পরিকল্পিতভাবে দেহ বাড়ির একটি ঘরে ফেলে রাখা হয়েছিল অন্তত দু’-তিন দিন। প্রতিবেশিরা যাতে ঘটনার কোনো আঁচ না পান , এমনকি কোনো দুর্গন্ধও যেন না বেরোয় তার জন্য ব্যবহার করা হত ঘরে সুগন্ধি। পরে দেহ একটি স্যুটকেসে ভরে অটোয় করে ৯ নম্বর জাতীয় সড়কের পাশে মাঠের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যান দম্পতি। সেই আখক্ষেত থেকে তিন মাস পরে যুবতীর দেহাবশেষ উদ্ধার করা হয়।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা