68c0f13447f25_IMG-20250910-WA0008
সেপ্টেম্বর ১০, ২০২৫ সকাল ০৯:০২ IST

স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করছেন , মুখরোচক খাবারের স্বাদ মেটাতে বানিয়ে ফেলুন সয়া টিক্কি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সামনেই দুর্গাপুজো। বেশ কয়েকমাস আগে থেকেই মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছে। কারণ পুজোর কটা দিন একেবারে খাওয়া দাওয়ায় কোনো না নেই। তবে অনেকে এমনও আছেন যারা পুজোর দিনগুলোতেও নিজের ডায়েট ছাড়া চলেন না। স্বাস্থ্য সচেতন হতে মুখরোচক খাবারে ইতি টেনেছেন। তেলেভাজা জাতীয় বাইরের বা ঘরের সেই পকোড়া , চপ এর স্বাদ মেটাতে এবার বানিয়ে ফেলুন সয়া টিক্কি।

আসুন জেনে নি কিভাবে বানাবেন এই সয়া টিক্কি -

উপকরণ:

দেড় কাপ সয়া বড়ি
২টি সেদ্ধ আলু
২-৩টি কাঁচা লঙ্কা
২ চা চামচ আদা-রসুন বাটা
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
১ চা চামচ জিরেগুঁড়ো
১ চা চামচ গরমমশলার গুঁড়ো
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
২ টেবিলচামচ ধনেপাতা কুচি
১ টেবিল চামচ আমচুর
৩/৪ কাপ গাজর কোরানো
১ টেবিল চামচ বেসন
২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
১ কাপ বিস্কুটের গুঁড়ো
স্বাদ মতো নুন
ভাজার জন্য ঘি বা তেল

রন্ধন প্রণালী -

একটি পাত্রে জল ফুটতে দিয়ে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিন সয়াবড়ি এবং নুন। ৪-৫ মিনিট রান্না হতে দিন। তার পরে একটি ছাঁকনিতে সয়াবড়ি গুলি ছেঁকে নিন। চামচ দিয়ে চেপে অতিরিক্ত জলও বার করে দিন। মিক্সিতে ওই সয়াবড়িগুলি দিয়ে অল্প ঘুরিয়ে নিন। একেবারে মিহি বাটা যেন না হয়। মিশ্রণটি দানাদানা হবে। একটি পাত্রে সয়াবড়ির মিশ্রণ, সেদ্ধ করা আলু, কোরানো গাজর, বেসন, কাঁচালঙ্কা কুচি, আদা-রসুন বাটা দিয়ে ভাল ভাবে মেখে নিন।

এবার ওই মিশ্রণে দিন গরম মশলা, জিরে গুরো, লঙ্কা গুঁড়ো, আমচুর, গোলমরিচের গুঁড়ো এবং কুচনো ধনেপাতা। আরও এক বার ভাল ভাবে মিশিয়ে নিয়ে ওই মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন। তার পরে হাতের তালুর চাপে সামান্য চ্যাপ্টানো আকার দিন। এর পরে ভাজার পালা। কড়াইয়ে তেল বা ঘি গরম করতে দিন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার, নুন এবং জল মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করে রাখুন। আর একটি থালায় রাখুন বিস্কুটের গুঁড়ো।

এক একটি সয়া টিক্কি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে কড়াইয়ে ভাজতে দিন। সোনালি হয়ে এলে তুলে ফেলুন। আরও স্বাস্থ্যকর বানাতে চাইলে টিক্কিগুলি এয়ার ফ্রাই করতে পারেন। হয়ে গেলে পছন্দের চাটনি দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের