নিজস্ব প্রতিনিধি , দিল্লি - স্বামীর খুনের প্রধান সাক্ষী হওয়ার মাশুল গুনতে হল স্ত্রীকে। ২ বছরের মাথায় দুষ্কৃতীদের গুলিতে নিহত স্ত্রী। ২ বছর আগে দিল্লিতে শালিমার বাগে বিজেন্দ্র যাদবকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান , স্বামীর খুনের সাক্ষী হওয়ার জেরেই হত্যা করা হল স্ত্রীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতার নাম রচনা যাদব। শনিবার সকাল ১১ টা নাগাদ এক প্রতিবেশীর সঙ্গে দেখা করে রচনা বাড়ি ফিরছিলেন। সেই সময়ে দুজন দুষ্কৃতী পথ আটকে তার নাম জিজ্ঞেস করে। নাম নিশ্চিত হওয়ার পরেই তাঁর মাথায় গুলি করে। ঘটনাস্থলেই রচনার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মহিলার মৃতদেহ।
উল্লেখ্য , ২০২৩ সালে শত্রুতার জেরে রচনার স্বামী বিজেন্দ্র যাদবকেও গুলি করে হত্যা করা হয়েছিল। বর্তমানে আদালতে সেই মামলার বিচার চলছে। এই মামলায় রচনার সাক্ষ্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজেন্দ্র হত্যা মামলায় ভরত যাদবসহ আরও পাঁচ জন অভিযুক্ত ছিল। প্রধান অভিযুক্ত ভরত যাদব এখনও পলাতক।
তদন্তকারীদের অনুমান, সাক্ষী দেওয়া থেকে রচনাকে রুখতে ও মামলা বন্ধ করতেই রচনাকে খুন করা হয়েছে। পলাতক ভরতকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। একাধিক দল গঠন করা হয়েছে।
রচনার মেয়ে কণিকা বলেন, "আমার বাবার খুনের মামলায় অভিযুক্তরা তিহার জেলে বসে ছক কষেছে। ভরত যাদব পরিকল্পনা করে আমার মাকে খুন করেছে। ওরা ভয় পেয়েছিল যে মায়ের সাক্ষ্যের ভিত্তিতে ওদের সাজা হয়ে যাবে। ভরত যাদবকে খুঁজে বার করা হোক। আমার বাবা মায়ের খুনিদের শাস্তি চাই।"
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের