নিজস্ব প্রতিনিধি, কেরল – স্বাধীনতার পর ভারতের ইতিহাসে প্রথমবার। দারিদ্রমুক্ত রাজ্য হতে চলেছে বাম শাসিত কেরল। অর্থাৎ, চরম দারিদ্রসীমার নীচে এক জনও থাকবেন না দেশের প্রথম রাজ্য হিসেবে কেরল। আগামী মাসে এই বিষয়ে ঘোষণা করতে চলেছে পিনারাই বিজয়ন সরকার।
রাজ্যের মন্ত্রী এম বি রাজেশ জানিয়েছেন, “বর্তমান এলডিএফ সরকারের প্রথম মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর গত পাঁচ বছরে দারিদ্র নির্মূলের লক্ষ্যে আমরা শতভাগ সাফল্য অর্জন করেছি। দেশের মধ্যে প্রথম দারিদ্রমুক্ত রাজ্য হতে চলেছে কেরল। এটা অত্যন্ত গর্বের বিষয়। ৬০ হাজারের বেশি পরিবারকে দারিদ্র থেকে মুক্ত করা গেলেও ভবিষ্যতে নতুন পরিবার এই শ্রেণিতে পড়তে পারে। তাই সরকার এখন এই কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন প্রকল্প নিয়ে ভাবছে।“
তিনি আরও জানিয়েছেন, “পরিবারগুলিকে চিহ্নিত করার পর বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যে এঁদের জীবনযাত্রা উন্নতির লক্ষ্য নেয় সরকার। ছোট ছোট প্রকল্পের মাধ্যমে তাঁদের সমস্তরকম চাহিদা মেটানোর উপর জোর দেওয়া হয়। এঁদের মধ্যে ৩৫ শতাংশ পরিবারের কোনও উপার্জন ছিল না। ২৪ শতাংশ পরিবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিল। ২১ শতাংশ পরিবারের দুবেলা খাওয়া জুটত না। ১৫ শতাংশ পরিবারের কোনও বাসস্থান ছিল না। ধাপে ধাপে এঁদের যাবতীয় সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হয়। অবশেষে এই সাফল্য।“
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের