69b424c5aa83c_IMG-20260313-WA0389
মার্চ ১৩, ২০২৬ রাত ০৮:২৩ IST

স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন দারুণ টেস্টি সয়া মালাই

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিরামিষ হলেই মাথা খারাপ হয়ে যায়। পনির আর কত?ফুলকপি , বাঁধাকপি এগুলো তো তাও কোনোভাবে মুখে রুচে যায়। তবে সয়াবিনের নাম শুনলে মুখ বেঁকিয়ে চলে যান এমন মানুষের সংখ্যা কম নয়। তবে রান্নার পদ্ধতি জানতে হয়। সঠিকভাবে রান্না করলে এই সয়াবিনই লাগবে দুর্দান্ত। মাত্র ১৫ মিনিটে হয়ে যাবে এই সয়াবিনের তরকারি। নাম দিতে পারেন সয়া মালাই।

উপকরণ -

২০০ গ্রাম সয়াবড়ি
২ টেবিল চামচ দই
৮-১০টি গোটা গোলমরিচ
২টি শুকনো লঙ্কা
এক গাঁট মাপের আদার টুকরো
৫-৬টি রসুনের কোয়া
পেঁয়াজকুচি 
আধ চা চামচ হলুদগুঁড়ো
আধ চা চামচ ধনেগুঁড়ো
আধ চা চামচ গরমমশলা
১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ তেল
ধনেপাতাকুচি
স্বাদমতো নুন

রন্ধন প্রণালী -

সয়াবড়িগুলো গরম জলে ডুবিয়ে কিছু ক্ষণ রেখে দিন। নরম হয়ে গেলে জল নিংড়ে তুলে রাখুন।ব্লেন্ডারে দই, গোলমরিচ, শুকনো লঙ্কা, রসুন, আদা এবং সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে ভাল ভাবে বেটে নিন। এবার প্যানে তেল গরম গরে সয়াবড়ি গুলো সামান্য হলুদ, লঙ্কাগুঁড়ো মাখিয়ে ভাজতে দিন। হালকা লালচে ভাব এলে ঢেলে দিন বেটে রাখা মশলা।

ভাল ভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দিন। তেল ছেড়ে এলে আরও এক বার নাড়াচাড়া করে প্রয়োজন হলে খুব সামান্য জল দিয়ে উপরে ধনেপাতা আর পেঁয়াজকুচি ছড়িয়ে নামিয়ে নিন।চাইলে এর উপরে ক্রিমও ছড়িয়ে দিতে পারেন। তবে তা ছাড়াও ভাল লাগবে খেতে। এই একই মশলা দিয়ে সয়াবড়ির মতো করে পনির বা মুরগির মাংসের টুকরোও রাঁধা যাবে।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের