নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ নিয়ে জল্পনার আবহেই গেরুয়া শিবিরে বড় সাংগঠনিক ঘোষণা। রবিবার দলের সংসদীয় বোর্ড সর্বসম্মতিতে নীতীন নবীনকে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে বেছে নিয়েছে। এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
২০২০ সাল থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন জেপি নাড্ডা। তার মেয়াদ শেষের পথে হলেও এখনও পর্যন্ত উত্তরসূরির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর মধ্যেই কার্যনির্বাহী সভাপতি পদে নীতীন নবীনের নাম ঘোষণা করলো গেরুয়া শিবির। আর এই ঘোষণাকেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নীতীন নবীন বর্তমানে বিহার সরকারের একজন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী এবং রাজ্যের রাজনীতিতে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর কেন্দ্র থেকে আরজেডির প্রার্থী রেখা কুমারীকে ৫১ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে তার রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন তিনি। বিজেপির অন্দরমহলে এই নিয়োগকে ভবিষ্যতের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
অতীতেও একই পথ অনুসরণ করেছে দল। ২০১৯ সালের ১৭ জুন অমিত শাহের সভাপতিত্বে জেপি নাড্ডাকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছিল। কয়েক মাস পরেই তাকেই দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার নীতীন নবীনের দায়িত্ব পাওয়া বিশেষ তাৎপর্য বহন করছে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের