নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শুভ বুধবারে একের পর এক দুঃসংবাদ। পঙ্কজ ধীরের প্রয়াণের পর ফের শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মধুমতী।মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭। ধর্মেন্দ্র, দিলীপ কুমার থেকে শুরু করে জিতেন্দ্রর মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে ওশিওয়ারা শ্মশানে মধুমতীর শেষকৃত্য সম্পন্ন হবে। শৈশব থেকেই নাচের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। ভরতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরির মতো নৃত্যশৈলীর প্রশিক্ষণও নিয়েছিলেন।
মধুমতীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। বহু তারকারা শোক প্রকাশ করেছে। অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "আমার প্রথম এবং চিরকালের গুরু। আমি নাচ সম্পর্কে যা জানি, আপনার থেকেই শিখেছি মধুমতিজি। আপনার ব্যক্তিত্ব, অভিব্যক্তি চিরকাল মনে রয়ে যাবে। ওম শান্তি।" বিন্ধু দারা সিং শোকবার্তা প্রকাশ করে লিখেছেন জ "আপনার মতো কিংবদন্তির কাছ থেকে নাচ শিখেছি। আমাদের শিক্ষক এবং পথপ্রদর্শক মধুমতীজি, শান্তিতে ঘুমোন।"
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের