নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - নাবালিকাকে শারীরিক হেনস্থা ও মানসিকভাবে হয়রানির অভিযোগে গ্রেপ্তার হলেন টেলিভিশন অভিনেতা রোহিত চান্ডেল। মুম্বই পুলিশ তার বিরুদ্ধে পকসো (POCSO) আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও ওই নাবালিকার আগে থেকেই পরিচয় ছিল। অভিযোগ, অভিনেতা নিজের ব্যক্তিগত নম্বর ছাড়াও একাধিক মোবাইল নম্বর ব্যবহার করে বারবার যোগাযোগের চেষ্টা করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে , নাবালিকা তার প্রস্তাবে সাড়া না দেওয়ায়, অভিনেতা রোহিত চান্ডেলের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টি করা ও লাগাতার হেনস্থা করার মারাত্মক অভিযোগ উঠেছে।এরপর গত ৫ জুলাই অভিনেতা নাবালিকার বাড়ির সামনে থেকে তার পিছু নেন বলে অভিযোগ। সেখানেই দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়।

অভিযোগ,ঝামেলার সময় রোহিত নাবালিকাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, শারীরিকভাবে মারধরও করেন। ঘটনার পর নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার অভিনেতার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। ঘটনার তদন্ত এখনও চলছে।

২৯ বছর বয়সি রোহিত চান্ডেল 'পান্ড্য স্টোর' ধারাবাহিকে ধবল মকওয়ানার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়াও 'কাশীবাই বাজিরাও বল্লাল' ধারাবাহিকে বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় প্রযোজিত হিন্দি ধারাবাহিক 'সইরাব'-এ অভিনয় করছেন। এই ঘটনায় টেলিভিশন মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের