নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কিডনির অসুখের জেরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সকলকে চমকে গিয়ে চলে গেলেন 'সারাভাই'। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শোকপ্রকাশ করেছেন বলিউড তারকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। মুম্বইয়ে অভিনেতার বাসভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন বলিউডের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা।
রবিবার মুম্বইয়ে পবন হংস শ্মশানে সম্পন্ন হবে অভিনেতার শেষকৃত্য। প্রয়াত অভিনেতাকে এদিন শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন নাসিরউদ্দিন শাহ, জ্যাকি শ্রফরা। এছাড়াও এসেছিলেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে রত্না পাঠক শাহ, অশোক পণ্ডিত, কুণাল কোহলি, সুমিত রাঘবন, রাজেশ কুমার, রূপালি গঙ্গোপাধ্যায়রা। এছাড়াও তাঁকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হন জনি লিভার , ডেভিড ধাওয়ান , রাজেশ কুমার , রত্না পাঠক শাহ , ভোজানি সহ জামনদাস মাজেঠিয়া।
উল্লেখ্য , দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন। কিছুদিন আগে তাঁর অস্ত্রোপচারও হয়। তবে সব লড়াই বৃথা গেল শনিবার। দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয় অভিনেতার। মূলত কিডনি খারাপ হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বলিউডে প্রায় চার দশক ধরে কাজ করেছেন সতীশ শাহ। একাধিক ভাল ছবি উপহার দিয়েছেন। বলিউডের অন্যতম এভারগ্রীন ছবি ডিডিএলজে , হাম আপকে হ্যায় কৌন , হাম সাথ সাথ হ্যায় ছবিতে অভিনয় করেছেন।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের