নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শারদোৎসবকে ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কড়া নির্দেশিকা বারাসত জেলা পুলিশের। প্রতিমার উচ্চতা সর্বোচ্চ ২০ ফুট এবং মণ্ডপের উচ্চতা ৪০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এমন বার্তাই দেওয়া হল বারাসাত জেলা প্রশাসনের তরফে। চাঁদার জুলুম থেকে শুরু করে শব্দদূষণ সব ক্ষেত্রেই এবার কড়াকড়ি পদক্ষেপ নেবে প্রশাসন।
সূত্রের খবর, শনিবার বারাসাত জেলা পুলিশের তরফে হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে একটি বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, অতিরিক্ত সুপার স্পর্শ নিলাঙ্গী ও অতীশ বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে জানানো হয়, দুর্গাপুজোতে আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে প্রতিটি পুজো কমিটিকে কঠোরভাবে সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে, প্রতিমা ও মণ্ডপের উচ্চতার সীমা বেঁধে দেওয়া হয়। একইসঙ্গে, শব্দবাজি ও শব্দদূষণ রুখতে কঠোর বার্তা দেন আধিকারিকরা। পুজো মণ্ডপে প্রবেশ ও বেরোনোর জন্য প্রশস্ত গেট রাখা এবং টানা গেট না করে ‘এল-শেপ’ গেট তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।
বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকটি পুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দেন পুলিশ সুপার। একই সঙ্গে অনলাইনে পুজোর অনুমতি নেওয়ার পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এসডিও সোমা দাস। পুলিশ সুপার জানান, রাজ্য সরকার ও হাইকোর্টের নির্দেশ মেনেই এবারের পুজোর আয়োজন করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, কোনও পুজো কমিটির বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ এলেই পুলিশ ব্যবস্থা নেবে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের