নিজস্ব প্রতিনিধি , আগরতলা - দিনের আলোয় শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় শোরগোল। খবর পেয়েই কৈলাশহর থানার অফিসার কিঙ্কর পালের নেতৃত্বে পুলিশ, টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। একের পর এক চুরির কারণে আতঙ্কে স্থানীয়রা, প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
স্থানীয় সূত্রে জানা গেছে , গোবিন্দপুর ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ রায়, তাঁর স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী। একমাত্র ছেলে দেরাদুনে থেকে পড়াশোনা করায় বাড়িতে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ থাকেন না। প্রতিদিনের মত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ দু'জনে বাড়ি তালাবন্ধী করে নিজ নিজ কর্মস্থলে যান।

বিকেলে বাড়ি ফিরে অভিজিৎ বাবু দেখেন ঘরের জানালা ভাঙা, গডরেজ চূর্ণবিচূর্ণ, সমস্ত জিনিসপত্র এলোমেলো। আতঙ্কিত হয়ে তিনি তৎক্ষণাৎ পাশের বাড়ির লোকজনদের ডাকেন। বিগত প্রায় আট মাস আগে এক দুষ্কৃতী তাঁদের বাড়ির পিছন দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল। সে সময় প্রতিবেশী এক মহিলা টের পেয়ে চিৎকার করায় চোর পালায়। সেদিনও বাড়িতে কেউ ছিলেন না।
ঘটনা প্রসঙ্গে অভিজিৎ রায় জানান, 'অফিস থেকে ফিরে দেখি আলমারি ভেঙে ছেলের সেমিস্টার ফি হিসেবে রাখা প্রায় চল্লিশ হাজার টাকা সহ আমাদের বিয়ের সময়ের সমস্ত গয়না গায়েব। এমন ঘনবসতিপূর্ণ জায়গায় দিনের বেলা এভাবে লুঠ হতে পারে, তা কল্পনাও করিনি। রাস্তাঘাটে টহলদারি কমে যাওয়ায় অপরাধ দিন দিন বাড়ছে। পুলিশের আরও সক্রিয় হওয়া জরুরি'।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের