নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিবাহবিচ্ছেদের জল্পনার এখন অতীত। সুখে শান্তিতে ঘর সংসার করছেন গোবিন্দা সুনিতা। গণপতি আরাধনায় একসঙ্গে ধরা দিয়ে সকলের মুখে তালা লাগিয়ে দেন তারকা দম্পতি। এরপর বিসর্জনের দিন একসঙ্গে পা মিলিয়ে ভাল থাকার ইঙ্গিত দেন। যেন এতদিনের সব গুঞ্জনই বেকার। এবার গোবিন্দাকে নিয়ে মন্তব্য করলেন সুনিতা। বিবাহিত সম্পর্কে কোনরকম প্রতারণা মেনে নিতে নারাজ তিনি।
গোবিন্দার স্ত্রীর মতে , একজনকে বিয়ে করে অন্য কাউকে মন দেওয়ার মত অপরাধের আর কিছুই হয়না। তিনি বলেন , "মন দিয়ে কাউকে ভালবাসছেন। আবার পরে তাঁকেই ঠকাচ্ছেন। এটা তো মেনেই নেওয়া যায় না। আমি খুব আবেগপ্রবণ। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত গোবিন্দকে ভালবাসব। আমাকে মন থেকে কেউ ঠকালে আমার খুব কষ্ট হয়।" কিছুদিন আগে একই প্রসঙ্গে কথা বলেন কাজল ও টুইঙ্কেল খান্না।
এরপর সুমিতাকে জিজ্ঞেস করা হয়, তবে কি শারীরিক প্রতারণা মানসিকের থেকে কিছুটা হলেও কম? উত্তরে সুনিতা বলেন , "সেটাও ঠিক নয়। দুটোই তো খারাপ। কী দরকার এসব করার। আমাদের বাবা-মায়েরা এই সব শিক্ষা দেননি। যে কোনও প্রতারণাই খারাপ।" এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল। এই প্রসঙ্গে তিনি বলেন , "শুনেছি এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে ওর প্রেমের খবর। তিন যতক্ষণ পর্যন্ত না আমি হাতেনাতে ধরছি বা প্রমাণ পাচ্ছি, ততক্ষণ এই বিষয়ে নিয়ে কিছু বলতে চাই না।"
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের