নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শ্রীলঙ্কাকে হারিয়ে রাইজিং এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। ৩৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়লাভ করলেন রাধা যাদবরা। অন্যদিকে ৫৪ রানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার খেতাব জয়ের লড়াই ভারত - বাংলাদেশের।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৯.৪ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় তারা। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কেউই দাঁড়াতে পারেননি। ৩৫ বলে ৩১ করেন সঞ্জনা কাবিন্দি। ২২ রান করেছেন শশীনি গিমহানি। বল হাতে সবচেয়ে সফল রাধা যাদব। তিনি ৩.৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। সিনিয়র দলে খেলার অভিজ্ঞতাই কাজে আসল মোক্ষম সময়ে।
রান তাড়া করতে নেমে শুরুতেই নন্দিনী কাশ্যপকে তুলে নেয় শ্রীলঙ্কা। তবে দীনেশ বৃন্দা পাল্টা আক্রমণ শুরু করেন। ৪২ রান করেন তিনি। অনুষ্কা শর্মা করেন ২৭ রান। শ্রীলঙ্কার গিমহানির জোড়া উইকেটে কিছুটা রানের গতি কমে। তবে ব্যাট হাতে রাধা এগিয়ে আসেন। ১৮ বলে অপরাজিত ৩১ রান করে দলকে জয় তুলে দেন। ব্যাট বল দুই বিভাগেই বাজিমাত করলেন রাধা যাদব। এবার দেখার বিষয় ফাইনালেও কি দায়িত্ব নিতে পারবেন নাকি তরুণ কোনো তারকার দৌলতে জয় পাবে ভারত? নাকি ট্রফি অধরা থাকবে? সবটাই সময়ের অপেক্ষা।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের