নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধর ছবিতে ভীষণই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা রাকেশ বেদী। অন্যান্য তারকাদের মতই তার অভিনয়ও এই ছবিতে আলাদা মাত্রা যোগ করেছে। চক্রান্তকারী রাজনীতিবিদ জামিল জামালির চরিত্রে তার অভিনয় মন কেড়েছে সকলের। এবার সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে বিশেষ পোস্ট করলেন প্রবীণ অভিনেতা। ছবির প্রশংসার পাশাপাশি স্পয়লার নিয়েও দর্শকমহলকে অনুরোধ জানালেন তিনি।
সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে অভিনেতা বলেছেন , "আমার একটি অনুরোধ আছে। দয়া করে ছবিটি দেখার সময় এর দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কারণ , সেগুলো স্পয়লার। স্পয়লার দেবেন না। বিশেষ করে ছবির শেষ দৃশ্য বা ক্লাইম্যাক্সের দৃশ্য একবারেই সোশ্যাল মিডিয়ায় দেবেন না। কারণ এটা ঠিক নয়, এটা রহস্য নষ্ট করা। আমার মনে হয় এটা করা ঠিক না। আপনি তো ছবিটি উপভোগ করেছেন।এখন অন্যদের উপভোগ করার সুযোগ করে দিন। ধন্যবাদ।"
ছবির প্রশংসা করে প্রবীণ অভিনেতা লিখেছেন , "আমি ধুরন্ধর ২-এর অংশ হতে পেরে গর্বিত। আমাকে বলতেই হবে যে, ধুরন্ধর বক্স অফিসে শুধু সব রেকর্ড ভাঙেনি বা চূর্ণবিচূর্ণ করেনি, বরং সবকিছুকে গুড়িয়ে দিয়েছে। এটি ভারতসহ সারা বিশ্বের মানুষের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলেছে। এটি শুধু একটি বাণিজ্যিক হিটই নয়, বরং তার থেকেও বেশিকিছু। যা ভারতীয় জনগণের উপরও প্রভাব ফেলছে। এই ছবির সাথে অনেক আবেগ জড়িয়ে আছে।"
উল্লেখ্য , গত ১৯ শে মার্চ হিন্দিসহ একাধিক ভাষায় মুক্তি পায় ধুরন্ধর ২। প্রথম পর্বে রণবীর সিংকে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যায়। যিনি ভারতকে লক্ষ্য করে তৈরি একটি সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল করার জন্য লিয়ারির বিভিন্ন গ্যাংয়ে অনুপ্রবেশ করেন। একইসঙ্গে পাকিস্তানের আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। সিক্যুয়েলে দেখানো হয় কীভাবে তিনি হামজা আলী মাজারি হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। যেখানে অর্জুন রামপালের সঙ্গে রণবীরের একটি তীব্র লড়াই দেখা যাবে।
আগামী ১০ ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি
টাটিরি গান নিয়ে মহিলা কমিশনের নিশানায় বাদশা
পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
ধুরন্ধরের প্রশংসাও করেছেন রামগোপাল ভার্মা
বিশ্বব্যাপী এখনও অবধি ৮৩০ কোটির ব্যবসা করেছে ধুরন্ধর ২
সোশ্যাল মিডিয়ায় পরিণীতির মন্তব্য নিয়ে চর্চা তুঙ্গে
নতুন নিয়ে ফের বিতর্কে বাদশা
২০১৯ সালে প্রথমবার এই পুতুল বাজারে বিক্রি করে চাইনিজ সংস্থা
প্রথম ৪ দিনে একগুচ্ছ রেকর্ড ভেঙেছে ধুরন্ধর ২
কলকাতায় পা দিয়ে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
একগুচ্ছ রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোনের দৌড়ে এই ছবি
ছবিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকেও
বক্স অফিসে অব্যাহত ধুরন্ধর ঝড়
অতীতে এই মামলায় জয় পেয়েছেন অভিনেতা অভিনেত্রীরা
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অনুপম খের
বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি
মধ্যপ্রাচ্যের যুদ্ধে রক্তক্ষরণ বিশ্বব্যাপী অর্থনীতির
ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে
ইরানে ত্রাণ পাঠাতে মরিয়া কাশ্মীরের শিয়া মুসলিমরা
৫-২৫ অনুদান দেওয়ার ঘোষণা