নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত বুধবার সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান। এই আবহে ‘বন্ধু’ সৌদিকে প্রয়োজনে পরমাণু দেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়, “আশা করব সৌদি-ভারতের মধ্যে কৌশলগত সম্পর্ক রয়েছে।“
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘‘ভারত এবং সৌদি আরবের মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা গত কয়েক বছরে যথেষ্ট গভীর হয়েছে। আমরা আশা করব যে এই কৌশলগত অংশীদারির বিষয়টি পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতার দিকগুলি নজরে রাখবে।“
এর আগে পাকিস্তান-সৌদির চুক্তির পর বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, “এই বিষয়টিকে (সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তি) আমরা জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক (এশিয়) ও গ্লোবাল স্বার্থের কথা ভেবেও নজর রাখছি। সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।“
অন্যদিকে আবার পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “আমি পাকিস্তানের পরমাণু ক্ষমতার বিষয়ে একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, এই মারণাস্ত্র পরীক্ষার সঙ্গে সঙ্গে আমরা এই মহাশক্তির অধিকারী হয়েছি। আমাদের কাছে যা কিছু রয়েছে, যেটুকু ক্ষমতা রয়েছে তা এই চুক্তির সঙ্গে সঙ্গে সৌদি আরবের কাছেও তা উপলব্ধ।“
সম্প্রতি দোহায় অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান, সৌদি আরব সহ ৪০ টি ইসলামিক দেশের এক শীর্ষ সম্মেলন। বুধবার সম্মেলনের পর সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তখনই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়। চুক্তির পর দুই দেশের তরফ থেকে জানানো হয়, “কোনও এক পক্ষের ওপর হামলা হলে তা উভয়ের ওপর আঘাত হিসাবে ধরা হবে।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের