নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় উৎসবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিডনির বন্ডি বিচে বন্দুকবাজদের গুলিতে ১১ জনের মৃত্যু আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনাকে ‘জঙ্গিহানা সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের বার্তা দিলেন।
সিডনির ঘটনার পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'বন্ডি সৈকতে সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করছি। ইহুদিদের উৎসব হানুক্কাহ উদযাপনের সময়ে এই বর্বর হামলা চালানো হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গোটা ভারতবাসীর তরফে গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের পাশে রয়েছে ভারত।' তিনি আরও স্পষ্ট করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং এই লড়াইয়ে ভারত সবসময় পাশে থাকবে।
উল্লেখ্য, সিডনির বন্ডি সৈকতে একটি শিশু পার্কের কাছে ইহুদি সম্প্রদায়ের ‘হানুক্কাহ’ উৎসব চলাকালীন আচমকা হামলা চালায় দুই বন্দুকবাজ। ভিড়ের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মুহূর্তের মধ্যেই উৎসবস্থল রক্তাক্ত হয়ে ওঠে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাল্টা গুলিতে এক হামলাকারীর মৃত্যু হয় এবং অপরজনকে গ্রেফতার করা হয়েছে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের