নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। ৩ দশক পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা জাভেদ মিরকে। কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১৯৯৬ সালে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মৃত এক কমান্ডারের দেহ নিয়ে শ্রীনগরে মিছিল করেছিল জাভেদ মির ও তাঁর সঙ্গীরা। সেই মিছিল থেকে শ্রীনগরের নাজ ক্রসিং এলাকায় পুলিশের ওপর হামলা চালায় উন্মত্ত জনতা। হামলার নেতৃত্বে ছিল জাভেদ। এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে জাভেদকে।
পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-এর প্রধান ইয়াসিন মালিকের প্রধান সহযোগী ছিলেন জাভেদ মির। জেকেএলএফের অন্যতম শীর্ষ কমান্ডার ছিলেন জাভেদ। কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল জাভেদ মির ও ইয়াসিন মালিক। ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর জেকেএলএফ-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের