নিজস্ব প্রতিনিধি , পাটনা - সন্তান অসুস্থ হওয়ার নেপথ্যে নাকি প্রতিবেশী মহিলা। সন্তানের মাথাব্যাথার কারণ নাকি পাশের বাড়ির মহিলার তুকতাক। ঘটনায় এক প্রতিবেশী মহিলাকে ডাইনি অপবাদে দিয়ে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে।
সূত্রের খবর , নিহতের নাম কিরণ দেবী। পাশের বাড়ির এক শিশু অসুস্থ হয়ে পড়ায় তার বাবা-মায়ের সন্দেহ হয়েছিল, কিরণই কোনওভাবে ‘তুকতাক’ করেছেন! এরপরেই দলবল নিয়ে এসে কিরণকে প্রচণ্ড মারধর করা হয়। ইট, পাথর, লোহার রড দিয়ে পেটানো হয় কিরণকে।প্রতিবেশীদের হামলায় আহত হন কিরণের দুই ননদও। এই ঘটনার পর সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই মৃত্যু হয় কিরণের।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কিরণের দুই ননদ। রাজৌলি থানার পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে , দুই পরিবারের মধ্যে অনেক আগে থেকেই ঝামেলা চলছিল। সেই বিবাদ আরও বড় আকার ধারণ করলে ঘটনা শত্রুতায় পরিণত হয়। ঘটনায় ধৃত ৩ জনকেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ফরেনসিক দল ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে। এরপর বিস্তারিত তদন্ত করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের