নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - বিনোদন জগতে একের পর এক দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক হরমন সিধু। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৭ বছর। শনিবার সকালে নিজের গ্রামে ফেরার সময় অকালে প্রাণ হারালেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত। খবর ছড়াতেই শোক প্রকাশ করেছেন অনেকেই।
সূত্রের খবর , পঞ্জাবের খিয়ালা গ্রামের কাছে মানসা পাতিয়ালা রোডের উপরেই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় হরমনের গাড়ির। ট্রাকের সঙ্গে ধাক্কা খেতেই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান হরমন।
জনপ্রিয় তারকা, ছেলের এই মৃত্যু মেনে নিতে পারছেন না হরমনের পরিবারের লোকজন। মা-বাবার একমাত্র সন্তান তিনি। স্ত্রী সহ কন্যাও রয়েছে তাঁর। মাত্র দেড় বছর আগেই মারা যান বাবা। দুটি গানের শুটিংও করে রেখেছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে গান দুটি।
এক স্থানীয় জানিয়েছেন , "দুটি গাড়ি ভীষণই জোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছিটকে যায় দুটি গাড়ি। দেখে মনেই হয়েছিল যেভাবে ধাক্কা লেগেছে সেখানে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। ঠিক তাই হয়েছে। ঘটনায় সকলেই ভীষণ আতঙ্কিত। ছিন্নবিন্ন হয়ে যায় গাড়ির অংশগুলি।"
উল্লেখ্য , অল্প সময়ের মধ্যেই পরিচিতি পান হরমন। মিস পূজার সঙ্গে জুটি বেঁধে একাধিক গান উপহার দিয়েছেন তিনি। হরমনের গাওয়া গানগুলোর মধ্যে অন্যতম পেপার এয়া পেয়ার , মুলতান ভার্সেস রাশিয়া’, ‘কই চক্কর নেহি’, ‘বেবে বাপু’ প্রমুখ।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...