নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বুধবার সংবিধান দিবস। এই উপলক্ষ্যে প্রথমবার কাশ্মীরি ভাষায় সংবিধানের নয়া সংস্করণ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কাশ্মীরি ভাষা ছাড়া আরও ৮ টি ভাষায় সংবিধানের ডিজিটাল কপি প্রকাশ করা হয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ সংসদের দুই কক্ষের সাংসদরা। যে ৯ টি ভাষায় সংবিধানের ডিজিটাল কপি প্রকাশ করা হয়েছে সেগুলি হল কাশ্মীরি, মালয়ালম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, বোড়ো, তেলেগু, ওড়িয়া এবং অসমিয়া।
এই অনুষ্ঠানের সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ”আমাদের সংবিধান সমানাধিকারকে প্রাধান্য দেয়। সেকথা মাথায় রেখেই তিন তালাকের মতো কুপ্রথা রদ করা হয়েছে। এই বিরাট পদক্ষেপের জন্য আমি সকল সাংসদকে ধন্যবাদ জানাই। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংসদের সেন্ট্রাল হলে স্বাধীন দেশের জন্য নয়া সংবিধান তৈরির কাজ সম্পন্ন হয় এবং তা পেশ করা হয়। আমাদের সংবিধান গণতন্ত্রকে এক শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়েছে। যা সামাজিক ও ব্যক্তিস্বাধীনতাকে সুনিশ্চিত করে।”
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের