নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সম্প্রতি আইএসএলের সম্প্রচার স্বত্ব পেয়েছে ফ্যানকোড। এরপরই ক্লাবগুলোর খরচ কমতে পারে। প্রোডাকশন সংস্থা ভারতের হওয়ার জেরে ক্লাবের পকেট থেকে হয়তো মোটা টাকা খসবেনা। শুধুমাত্র দিতে হবে এন্ট্রি ফি। ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে ক্লাবগুলি।
আইএসএল শুরুর জন্য ক্লাবের প্রতিনিধিরা যখন ফেডারেশন কর্তাদের সঙ্গে আলোচনায় বসে , সেই মুহূর্তে ক্লাবগুলোর তরফে জানানো হয়েছিল, ম্যাচ সম্প্রচারের প্রোডাকশন বাবদ ১২ কোটি তারা খরচ করবে। ক্লাবগুলির জন্য খরচের মোট বাজেট ধরা হয়েছিল প্রায় ৪০ কোটি টাকা। তবে কলকাতার প্রোডাকশন সংস্থা কেপিএস স্টুডিও আইএসএলের ম্যাচ সম্প্রচারের জন্য টেন্ডারে যে বাজেট দিয়েছিল, ক্লাবের প্রস্তাবিত প্রোডাকশন খরচের থেকে অনেক অনেক কম। মাত্র ৫ কোটি টাকার সামান্য বেশি। যার অর্থ, প্রোডাকশন খরচ বাবদ প্রায় ৫ কোটি টাকা বেঁচে যাচ্ছে ক্লাবগুলির।
সব ক্লাবগুলি এখন একসঙ্গে চেষ্টা চালাচ্ছে স্পনসরশিপ তুলতে। লিগ শুরুর আগেই প্রায় ১৬ কোটি টাকার স্পনসরশিপ তুলতে চাইছে তারা। সম্ভব হলে, শুধুমাত্র এন্ট্রি ফি বাবদ ১ কোটি টাকা দিয়েই এই মরশুমে আইএসএল খেলতে পারবে তারা। বেঙ্গালুরুর মতো ক্লাব অবধি খরচের ধাক্কা কমাতে ফুটবলারদের বেতন কমিয়ে দিয়েছে। এর উপর যদি ১৪টি ক্লাব মিলে ৪০ কোটি টাকা খরচ করতে হত তবে অনেকেরই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হত। চেন্নাই , ওড়িশার মত ক্লাবের আর্থিক পরিস্থিতি সমান নয়। তবে সম্প্রচার ঠিক হওয়ায় খরচ কমেছে। এবার স্পনসর ঠিক হলে শুধুই এন্ট্রি ফির খরচ।এবার সবটাই সময়ের অপেক্ষা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের