নিজস্ব প্রতিনিধি, বারাণসী - ৮০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও শেষ বয়সে আশ্রয় মিলল বৃদ্ধাশ্রমে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত আধ্যাত্মিক সাহিত্যিক শ্রীনাথ খান্ডেলওয়াল জীবনের শেষ নিঃশ্বাস ফেললেন কাশীর এক বৃদ্ধাশ্রমেই। মৃত্যুর পরও পাশে দাঁড়াল না নিজের ছেলেমেয়েরা, চাঁদা তুলে শেষকৃত্য করলেন আশ্রমবাসীরাই।
সাহিত্যিক জীবনের উজ্জ্বল দিক -
দশম শ্রেণির পরীক্ষায় ফেল করা সত্ত্বেও ১৫ বছর বয়সে শুরু হয় তাঁর সাহিত্যযাত্রা। নাগরজির উৎসাহে প্রকাশিত প্রথম বই তাঁকে এনে দেয় প্রশংসা। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
তিনি রচনা করেন পদ্মপুরাণ, মৎস্যপুরাণ (২,০০০ পৃষ্ঠা), শিবপুরাণের পাঁচ খণ্ডসহ তন্ত্র বিষয়ক ৩০০-রও বেশি গ্রন্থ। জীবদ্দশায় মোট ৪০০-রও বেশি বই লিখেছেন তিনি। ১৬টি মহাপুরাণ ও ২১টি উপপুরাণ অনুবাদ করেন, অসমিয়া ও বাংলা ভাষায়ও অনুবাদ করেন গ্রন্থ। বিরল নৃসিংহ পুরাণ ইংল্যান্ড থেকে সংগ্রহ করে হিন্দিতে অনুবাদ শুরু করেছিলেন শেষ বয়সেও। আধুনিক প্রযুক্তি এড়িয়ে সবকিছুই হাতে লিখতেন তিনি।

পরিবার থেকে বিচ্ছিন্নতা -
বারাণসীর লঙ্কা অঞ্চলে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন শ্রীনাথ খান্ডেলওয়াল। অভিযোগ, তাঁর অসুস্থতার সুযোগ নিয়ে ছেলেমেয়েরা সম্পত্তি আত্মসাৎ করে তাঁকে রাস্তায় ফেলে দেয়। সমাজকর্মীরা উদ্ধার করে কাশী কুষ্ঠ বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন। আশ্রমের সাধারণ খাবার আর সেখানকার পরিবেশকেই নিজের পরিবার মনে করতেন তিনি।
নম্র ও আধ্যাত্মিক স্রষ্টা -
রাষ্ট্র তাঁকে ২০২৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করলেও, তিনি তা গ্রহণ করেননি। বলেছিলেন- “আমি নিজেকে যোগ্য মনে করি না।” প্রতিদিন তিনবার স্নান, আত্মসংযমী জীবন আর সাহিত্যচর্চাই ছিল তাঁর নিত্যসঙ্গী। বহিরাগত প্রচার বা প্রকাশনা এড়িয়ে শুধুমাত্র বই বিক্রির অর্থেই নতুন প্রকাশনা চালাতেন।
নিঃসঙ্গ মৃত্যু ও সমাজের প্রশ্ন -
৮০ বছর বয়সে বৃদ্ধাশ্রমেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সন্তানদের জানানো হলেও, ‘ব্যস্ততার’ অজুহাতে তাঁরা শেষ দেখা করতেও আসেননি। শেষমেশ আশ্রমবাসীরা চাঁদা তুলে সম্পন্ন করেন তাঁর শেষকৃত্য।
শ্রীনাথ খান্ডেলওয়ালের জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল,অগাধ সম্পদ বা রাষ্ট্রীয় সম্মান নয়, শেষ বয়সে প্রয়োজন ভালোবাসা ও আপনজনের সঙ্গ। তাঁর ৪০০-রও বেশি গ্রন্থ আজও প্রমাণ করে, প্রকৃত তৃপ্তি আসে সৃজনশীলতা ও আধ্যাত্মিক নিষ্ঠা থেকে, ভোগবিলাস বা সম্পদ থেকে নয়।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের