নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মুকুটে যোগ হল আরও এক সম্মানের পালক। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ‘ডক্টর অফ লেটার্স’ ডিগ্রি দিয়েছে। ভারতীয় সিনেমায় প্রায় তিন দশকের অভিনয়জীবন এবং পর্দার বাইরেও তার অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে। মঞ্চে সম্মান গ্রহণের সময় আবেগে চোখে জল চলে আসে রানির। হাসিমুখে চোখের জল মুছতে দেখা যায় অভিনেত্রীকে।

এই সম্মান পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন রানি। তিনি জানিয়েছেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই সম্মান পাওয়া তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত। তার মতে, সিনেমা মানুষের মন বদলাতে পারে। তাই সবসময় এমন গল্প বেছে নিয়েছেন, যা মানুষের মনে প্রভাব ফেলে। বিশেষ করে ভারতীয় নারী ও মেয়েদের শক্তিশালীভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তার ছবিতে।

রানির অভিনয়জীবনে রয়েছে একাধিক উল্লেখযোগ্য ছবি। ‘ব্ল্যাক’, ‘হাম তুম’, ‘যুবা’, ‘বান্টি অউর বাবলি’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘মর্দানি’, ‘হিচকি’ থেকে শুরু করে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ প্রতিটি ছবিতেই আলাদা ছাপ রেখেছেন তিনি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পেয়েছেন রানি। পাশাপাশি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন থেকেও অভিনয় দক্ষতার জন্য বিশেষ সম্মান পেয়েছেন তিনি।

রানি মুখোপাধ্যায়ের আগামী কাজ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। সম্প্রতি তাকে ‘মর্দানি ৩’এ দেখা গেছে, যেখানে পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে তাকে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে। ছবিটি ২৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের