নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগরে ঘনীভূত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় বা সাইক্লোন। যার নাম দেওয়া হয়েছে ‘মন্থা’। আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে ‘মন্থা’।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন সন্ধ্যায় ১১০ কিলোমিটার বেগে ‘মন্থা’ আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে। এর প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলবর্তী এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ১১০ কিলোমিটারের গণ্ডি। উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র। সাইক্লোন ‘মন্থা’ নামটি থাইল্যান্ডের দেওয়া। মন্থার বাংলা অর্থ সুগন্ধী ফুল।
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট
কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন
প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের