নিজস্ব প্রতিনিধি , কোচি - কেরলের কল্লাম জেলার ওচিরায় জন্ম নেওয়া মুহাম্মদ বিন ফারুকের জীবন তার মায়ের উপহার দেওয়া কয়েকটি গাপ্পি মাছের জন্য যে পাল্টে যাবে সেটা কে বা জানতো । ছোটবেলায় মা'র উপহার হিসেবে গাপ্পি মাছ কিনে দিয়েছিলেন, সেই মাছগুলোর যত্ন করতে করতেই ছোট্ট ফারুকের মাছ প্রতিপালন শখ হয় । সেই মাছগুলো সময়ে সময়ে বৃদ্ধি পেতে শুরু করল। ক্লাস ৮-তে পৌঁছতে তার ঘরে প্রায় একশোটি অ্যাকুয়ারিয়াম ছিল, আর মাছ লালন-পালন হয়ে ওঠে তাঁর প্রথম পেশা। পরবর্তীকালে যা একটি কোটি টাকার অ্যাকোয়ারিয়াম ফিস বা অরনামেন্টাল ফিস কোম্পানিতে পরিণত হয়।

তার যাত্রা শুধু আবেগের ভিত্তিতে নয় — বৈজ্ঞানিক শিক্ষায় মেধা ও পরিশ্রমও মিশেছে । ফারুক মৎস্য ও জলজ জৈবতত্ত্বে স্নাতক, অর্নামেন্টাল মৎস্যচাষে ডিপ্লোমা ও পিজি ডিপ্লোমা, এবং ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজে এমএসসি করেছে। এখন তিনি মাছ জেনেটিক্স নিয়ে পিএইচডি করছেন — যার মাধ্যমে তিনি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, গুণগত উন্নয়ন ও প্রজনন প্রযুক্তি তৈরি করছেন।

আজ তার কোম্পানি ৪৩ ধরনের অর্নামেন্টাল মাছ উৎপাদন করে, এবং বছরে প্রায় ২০–২৫ লক্ষ বেবি ফিস তৈরি করে। রফতানির জন্য প্রস্তুত করা হয় প্রায় ১০–১২ লক্ষ মাছ। বর্তমানে তার " মাছের " চাহিদা শুধু ভারতীয় বাজারে সীমাবদ্ধ নেই , দেশের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে, সৌদি আরব কুয়েত কাতার সহ অন্যান্য দেশগুলিতে প্রসারিত হয়েছে ।

গুণমান ও পরিচ্ছন্নতা তার ব্যবসার মূলমন্ত্র। ভারতীয় বাজারে ভালো মাত্রার ফিড পাওয়া কঠিন হওয়ায়, ফারুক নিজেই ‘ইন-হাউস’ ফিড তৈরি করেন, যাতে থাকে সামুদ্রিক খাবার ও চিংড়ি পাউডার। প্রতি প্রজনন চক্রের পর ট্যাঙ্ক জীবাণুমুক্ত করা হয় যাতে রোগ বা দূষণ না ঘটে।

ফারুক ইতিমধ্যে বহু পুরস্কার পেয়েছেন, যেমন ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের “সেরা অর্নামেন্টাল ফিশ চাষীর” খেতাব। তার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে রপ্তানির পরিমাণ আরও বাড়ানো এবং পরিবেশবান্ধব মাছচাষকে ছড়িয়ে দেওয়া। তার অভিমত—যদি আপনার ‘শখ’ ও ‘জ্ঞান’ একসাথে চলে, তাহলে তা অর্থবহ রূপ নিতে পারে।
গতকালের তুলনায় সামান্য কমেছে বাজারদর
নতুন দামে গয়না কিনতে বাড়তি খরচ
এক নজরে দেখে নিন আজকের বাজারদর
কেনার আগে জেনে নিন আজকের দর
গতকালের তুলনায় ঊর্ধ্বমুখী রুপোর দাম
গতকালের তুলনায় কমেছে সব ক্যারেটের সোনার বাজারদর
গতকালের তুলনায় বদলেছে রুপোর দাম
নতুন রেট দেখে তবেই গয়না কেনার সিদ্ধান্ত নিন
কেনার আগে জেনে নিন আজকের নতুন দর
রুপো কেনার পরিকল্পনা থাকলে জেনে নিন আজকের দাম
গতকালের তুলনায় আজ রুপোর দামে সামান্য পতন
গতকালের তুলনায় আজ সব ক্যারেটের সোনার দাম বেড়েছে
একদিনের ব্যবধানে বাজারে চড়ল রুপোর দাম
গয়না কেনার পরিকল্পনায় বাড়ল আশার আলো
আজকের রুপোর আনুমানিক বাজারদর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...